৩১ মার্চ ২০২৬

পূর্বাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক

বাংলাধারা ডেস্ক »

কসবায় লাইন সংস্কার শেষে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেন রেলওয়ে পূর্বাঞ্চল।

সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘তুর্ণা নিশীথা’র সঙ্গে সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষে ১৭ জন নিহত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায় সংঘটিত এ দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে  ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৭টায় ‘সুবর্ণ এক্সপ্রেস’ ঠিক সময়ে চট্টগ্রাম ছেড়ে গেলেও ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে আটকা পড়ে। এছাড়া সিলেট অভিমুখী সকাল ৯টার ‘পাহাড়ীকা এক্সপ্রেস’ সাড়ে ১০টায়ও ছেড়ে যেতে পারেনি। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন