বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার ও ধলই ইউনিয়নের কাটিরহাট বাজারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় পেঁয়াজের মূল্য ৬৫ থেকে ৭৫ টাকার মধ্যে পাওয়া যাওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মালিকপক্ষের সাথে আলোচনা করে তাৎক্ষণিকভাবে পেঁয়াজের নির্ধারিত মূল্য দৃশ্যমান জায়গায় টানিয়ে দেয়া হয়।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১ টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে বলেন, আজ সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকার হাট বাজার ও ধলই ইউনিয়নের কাটিরহাট বাজারে অভিযান পরিচালনা করি। হয়। এসময়ে পেঁয়াজের মূল্য ৬৫ থেকে ৭৫ টাকার মধ্যে পাওয়া যায়। তাই বিভিন্ন আড়তে পেঁয়াজের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত থেকে মালিকের দেয়া দাম লিখে দেয়া হয় এবং সেটা দৃশ্যমান জায়গায় টানিয়ে দেয়া হয় যাতে মানুষ জানতে পারে পেঁয়াজের দাম কত চলছে।
তিনি আরো বলেন, বাজারে যাতে কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য প্রশাসন নিয়মিতভাবে অভিযান পরিচালনা করবে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












