বাংলাধারা প্রতিবেদন »
কক্সবাজারের পেকুয়ায় গলায় ফাঁস লাগানো এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঠান্ডার পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, মেয়েটি আত্মহত্যা করেছে।
মারা যাওয়া জোসনা আকতার (১৪) ওই এলাকার মৃত শফিউল আলমের মেয়ে। সে পূর্ব উজানটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানায়, ১০ বছর আগে জোসনা আকতারের বাবা শফিউল আলম মারা যায়। এরপর জোসনাকে তার দাদার কাছে রেখে মা দ্বিতীয় বিয়ে করে সংসার শুরু করেন। জোসনা আকতার ছোটবেলা থেকে দাদার বাড়িতে বড় হন। ঘটনার দিন পরিবারের সদস্যদের আগোচরে ঘরের খুঁটির সাথে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।
মৃতের চাচা আবু ছৈয়দ জানান, ঘরে বাবা ছাড়া আর কেউ নেই। সবার অজান্তে কোনো এক সময় গলায় ফাঁস লাগিয়ে জোসনা আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশকে জানানো হলে তারা এসে ফাঁস লাগানো অবস্থায় জোসনাকে উদ্ধার করে। পরে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোসনাকে মৃত ঘোষণা করে। পুলিশ এরপর লাশ থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে উজানটিয়া ইউনিয়নের চেয়ারম্যান এটি এম শহিদুল ইসলাম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাধারা/এফএস/এইচএফ












