৩১ মার্চ ২০২৬

পেকুয়ায় সিএনজি অটোরিকশার ধাক্কায় যুবকের মৃত্যু

পেকুয়া প্রতিনিধি »

পেকুয়ায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ আলী (১৮) নামক এক পথচারীর যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯ টারদিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়ক টইটং বাজারের দক্ষিণ পাশে এ ঘটনাটি ঘটে। এসময় ঘাতক চালক পালালেও সিএনজিটি জব্দ করেছেন স্থানীরা।

মোহাম্মদ আলী রাজাখালী থেকে নাপিতখালী হয়ে বটতলী তার বাড়িতে ফেরার পথে টইটং বাজার ওই এলাকায় পর্যন্ত পৌছায়। তখন পেকুয়া থেকে টইটংয়ে আসা ‘রাশেদ ও মিজান এক্সপ্রেস’ নামক একটি সিএনজি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে, সে মারাত্মকভাবে জখম হয়ে মাটিতে পড়ে যায়। তখন ঘাতক চালক মোঃ খোরশেদ পালালেও সিএনজিটি জব্দ করেন স্থানীরা।

স্থানীয় মোঃ সোহেল মেস্ত্রী, মোঃ দিদারুল আলমসহ আরো কয়েক জন তাকে উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে বেলা সাড়ে ১০ টা পর্যন্ত ডাক্তারের অপেক্ষা করার পরেও কোন কর্মরত চিকিৎসককে খুঁজে পাওয়া যায়নি। শেষে পেকুয়া লাইভ কেয়ার হসপিটালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন