১৮ মার্চ ২০২৬

পেকুয়ায় বিদ্যুত স্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

জেলা প্রতিনিধি, কক্সবাজার»

কক্সবাজারের পেকুয়ায় ছিঁড়ে যাওয়া তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) বেলা ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা ঠান্ডার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছৈয়দুল হক (৫৫) ওই এলাকার মৃত মৌলভী মনির আহমদের ছেলে তিনি পেশায় একজন মুদি দোকানদার ছিলেন। স্থানীয় ইউপি সদস্য ইসমাইল সিকদার তার মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ছৈয়দুল হকের দোকানের বৈদ্যুতিক সংযোগের একটি তার ছিঁড়ে যায়। তা মেরামত করতে গিয়ে শরীর বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা উদ্ধার করে পেকুয়ার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন