বাংলাধারা ডেস্ক »
রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব জেলায় পেট্রলপাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। বিপিসির সঙ্গে মালিকদের বৈঠক শেষে এই ঘোষনা দেয়া হয়। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এ ধর্মঘট স্থগিত করা হয়েছে।
আজ সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন- বিপিসি’র সঙ্গে পেট্রলপাম্প মালিকদের বৈঠকে এম সিদ্ধান্ত নেয়া হয়।
জ্বালানি তেল বৃদ্ধির কমিশন বাড়ানোর ব্যাপারে আগামীকাল মঙ্গলবার আবারও বিপিসির সঙ্গে বৈঠকে বসবেন পাম্প মালিকরা।
বাংলাধারা/এফএস/টিএম












