১৭ মার্চ ২০২৬

প্যাসিফিক জিন্সের চেয়ারম্যান নাছির উদ্দিন আর নেই

বাংলাধারা প্রতিবেদন»

প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন আর নেই (ইন্নালিল্লাহি……………রাজিউন)।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টায় ব্যাংককের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

বুধবার সকালে থাইল্যান্ড থেকে বিমানযোগে মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনার কথা রয়েছে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য, প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ বলেন, নাছির উদ্দিনের মতো একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর মৃত্যুতে বাংলাদেশের পোশাক রফতানি খাতের অপূরণীয় ক্ষতি হয়েছে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষা উপ-মন্ত্রী, চিটাগাং চেম্বার, চিটাগাং উইম্যান চেম্বার, সম্মিলিত পরিষদের নেতৃবৃন্দের।তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন