১৪ মার্চ ২০২৬

প্রকল্পের দ্রুত বাস্তবায়ন সকলের জন্যই মঙ্গলজনকঃ মো. শহিদুল আলম

বাংলাধারা প্রতিবেদন»

বৃহস্পতিবার (২৬ আগস্ট) নগরীর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের মমতাজ উদ্দীন চৌধুরী লেনের উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মো. শহিদুল আলম।

উদ্বোধনকালে তিনি বলেন, ‘বাকলিয়া ঘন জনবসতিপূর্ণ এলাকা। এখানে দীর্ঘদিন ধরে নানা ধরণের নাগরিক দুর্ভোগ বিদ্যমান। এলাকার উন্নয়নে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো যত দ্রুত সম্ভব হবে ততই সকলের জন্য মঙ্গল।‘

অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার প্রধান ফকিহ মুফতি মুহাম্মদ আবদুল ওয়াজেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মরহুম মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাত হোসেন চৌধুরী রুমেল। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন-ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত আলি, চসিক সড়ক পর্যবেক্ষক মোহাম্মদ কামাল উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন-আবদুস সাত্তার, জাহাঙ্গীর আলম, কাদের কন্ট্রাক্টর, পারভেজ আলম, ইকবাল হোসেন, মওলানা রফিকুল ইসলাম কাদেরী, আব্দুল হান্নান, সিরাজ খন্দকার, মওলানা জসিম উদ্দিন আলকাদেরী, মওলানা মাসউদ উল আলম, হাফেজ মওলানা মাহমুদুল করিম।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ