৪ মার্চ ২০২৬

প্রথমবারের মতো চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত

বাংলাধারা প্রতিবেদক  »

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের প্রথম ‘ব্ল্যাক ফাঙ্গাস’ আক্রান্ত এক নারী শনাক্ত হয়েছেন। বুধবার (২৮ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। 

এস এম হুমায়ুন কবির বলেন, ষাটোর্ধ্ব বছরের এই নারী বর্তমানে হাসপাতালে ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তিনি গত বেশ কয়েক দিন যাবৎ এখানে ভর্তি থাকলেও আজকেই আমরা নিশ্চিত হই তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। তাঁর চিকিৎসায় আমরা একটি বোর্ড গঠন করেছি এবং চিকিৎসা চলছে। তবে আমরা আগামী কয়েক দিন বিষয়টি দেখব। যেহেতু এই রোগের চিকিৎসা বেশ ব্যয়বহুল ও চট্টগ্রামে খুব সহজে পাওয়া যাচ্ছে না সেহেতু প্রয়োজনে তাঁকে ঢাকায় পাঠানোর কথা ভাবতে হবে।

জানা গেছে, ষাটোর্ধ্ব ওই রোগী ২৫ জুন হাসপাতালে ভর্তি হন। এর আগে ৩ জুলাই তিনি করোনা টেস্টে পজেটিভ হন এবং পরে ১৫ জুলাই করোনা নেগেটিভ হয়। তবে করোনা নেগেটিভ হলেও বিভিন্ন শারীরিক জটিলতা ভুগছিলেন তিনি।

এর আগে গত মে মাসে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে করোনা থেকে সেরে ওঠা দুজনের শরীরে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা হয়।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ