সংসদ নির্বাচনের প্রথম ধাপে বিজয়ী বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪২ মিনিটে তিনি শপথ পাঠ শুরু করেন।
এরই মধ্যে বিএনপি-জামায়াতসহ সব দলের নির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে এসে উপস্থিত হয়েছেন। এরমধ্যে বিএনপি জোটের ২১২ জন এবং জামায়াত ঐক্যের ৭৭ জন, স্বতন্ত্র ৭ ও ইসলামী আন্দোলনের একজন নির্বাচিত সদস্য রয়েছেন।













