২১ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টার পর রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে তাৎক্ষণিক বদলি করা হয়। আদেশ জারির দিনই রাজশাহী ছেড়েছেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত মো. ইউসুফ আলীকে তার বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের দিনই এ বদলির আদেশ আসে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সফর শেষে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করার আগে তিনি সেখানে উপস্থিত রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে হাত মেলান।

এ সময় রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীও প্রধানমন্ত্রীর সাথে হাত মেলান। এরপর তিনি প্রটোকল ভেঙে ঝুঁকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার উদ্দেশে এগিয়ে আসার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এর পরপরই তাকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ জারি হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ