বাংলাধারা ডেস্ক »
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে মসজিদ-মাদ্রাসা, মঠ-মন্দির, গীর্জা ও প্যাগোডা উন্নয়নের উদ্যোগ নিয়েছেন। তারই অংশ হিসাবে চট্টগ্রাম সংসদীয় ৯ আসনের এমপি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর মাধ্যমে ৩২ নং ওয়ার্ডে এসি দত্ত লেইনে অবস্থিত শ্রী শ্রী সাধু তারাচরণ সেবাশ্রমের উন্নয়নের জন্য ৮০(আশি ) হাজার টাকা অনুদান বরাদ্দ করেছেন।
মন্দিরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী মন্দির কর্তৃপক্ষের হাতে চেকটি তুলে দেন।
এসময় জহরলাল হাজারী বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। এছাড়া আরও উপস্থিত ছিলেন রতন দাশ, উত্তম দাশ, পরিমল চৌধুরী অশোক দাশ, মহিলানেত্রী উষা দত্তসহ মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
বাংলাধারা/এফএস/এআর












