বাংলাধারা প্রতিবেদন »
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ‘এবিএম মহিউদ্দীন চৌধুরী স্মৃতি সংসদ’র উদ্যোগে নগরীর জিইসি প্যালেস হল রুমে দোয়া-মোনাজাত ও অসহায়দের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
গত ( ২৮ সেপ্টেম্বর ) বাদ মাগরিব দোয়া-মোনাজাতের পর নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিডিএ’র বোর্ড সদস্য এম আর আজিমকে প্রধান অতিথি করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সম্পাদক আবু সাঈদ সুমন এর সংঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এম আর আজিম বলেন, প্রথমেই আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ দীর্ঘায়ু দান করেন। আপনি যেভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আশা করবো আরও অনেক বছর আমাদের এই পথনির্দেশনা ও দিক নির্দেশনা দিয়ে যাবেন। আপনি সবসময় আমাদের জন্য এক অনুপ্রেরণা। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।
এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষক লীগের সহ সভাপতি বিপ্লব মিত্র, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজিব দত্ত রিংকু, সাবেক ছাত্রনেতা ও বেসরকারি কারা পরিদর্শক নুরুল আলম মিয়া, এম ই এস কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় ভৌমিক কংকন, সহ সভাপতি নাসির উদ্দিন ফাহিম, মহানগর ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম জুয়েল, সাবেক ছাত্রনেতা এডভোকেট কুতুবউদ্দিন, নাসির উদ্দিন নোবেল, ইউসুফ মিনার, আব্দুর রাজ্জাক, আলী রেজা পিন্টু, সাজ্জাদ হোসাইন, বায়েজিদ, এস ইউ জোবায়ের, নগর ছাত্রলীগ সহ সভাপতি ফখরুদ্দীন পাভেল, একরামুল হক রাসেল, মাঈনুল হাসান চৌধুরী শিমুল, নগর ছাত্রলীগের সম্পাদক মন্ডলীর সদস্য আবুল মুনসুর টিটু, কবির হোসেন, তুষার ধর, সহ সম্পাদক সাব্বির সাকির, আকবর শাহ থানা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রিয়াজ কামাল প্রমুখ ।
বাংলাধারা/এফএস/ইরা












