বাংলাধারা প্রতিবেদন »
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।
এ সময় সদ্য মনোনয়নপ্রাপ্ত রেজাউল করিমের সাথে উপস্থিত ছিলেন- গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ আসনের এমপি এম এ লতিফ, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম।
বাংলাধারা/এফএস/টিএম












