১৮ মার্চ ২০২৬

প্রয়াত ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ সোহেলের পরিবারের পাশে বাংলাদেশ ছাত্রলীগ

বাংলাধারা প্রতিবেদন :::

চট্টগ্রাম নগর ছাত্রলীগের প্রয়াত সদস্য নাসিম আহমেদ সোহেলের পরিবারের জন্য ঈদ উপহার সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এ সময় ছাত্রনেতারা সোহেলের অসুস্থ বাবা-মার খোঁজ-খবর নেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

মঙ্গলবার (১৮ মে) ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সার্বিক তত্ত্বাবধানে এবং সহযোগিতায় চট্টগ্রাম নগর ছাত্রলীগের সংগঠক নাঈম আশরাফ অভির মাধ্যমে এ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় সোহেলের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তিনি সাধ্যমতো সোহেলের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ।

২০১৬ সালের ২৯ মার্চ নগর ছাত্রলীগের সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা নাসিম আহমেদ সোহেল প্রতিপক্ষের হামলায় মারাত্মকভাবে আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান। প্রয়াত সোহেলের বাবা এবং অসুস্থ মায়ে’র পাশে থেকে এই ঘৃণ্য বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

বাংলাধারা/এআই

আরও পড়ুন