১৫ মার্চ ২০২৬

‘প্রশাসকের মেয়াদ শেষ হলে চসিকের নির্বাচন করা হবে’

বাংলাধারা প্রতিবেদন »

প্রশাসকের মেয়াদ শেষ হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর।

রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কমিশনের সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। 

এসময় তিনি জানান, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন আরও ৯০ দিন পিছিয়ে দেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, করোনা পরিস্থিতিতে কোনো নির্বাচনে পথসভা, মিছিল, সভা-সমাবেশ এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া যাবে না।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ