১৮ মার্চ ২০২৬

প্রশাসনের বাধায় প্রতীকী ক্লাস প্রত্যাহার করেছেন চবি শিক্ষক অধ্যাপক মাইদুল

বাংলাধারা প্রতিবেদন »

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জানিয়ে গাছতলায় প্রতীকী ক্লাস প্রত্যাহার করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম।

এর আগে গত বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে সশরীরে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছিলেন মাইদুল ইসলাম।

রবিবার (২২ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে এসে শিক্ষার্থীদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।

অধ্যাপক মাইদুল ইসলামের ঘোষণা অনুযায়ী প্রতীকী ক্লাসে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী ক্যাম্পাসে জড়ো হন।

এ বিষয়ে মাইদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে ক্লাস না নিতে নির্দেশনা দিয়েছেন। এমনি বেশ কিছু চিঠি প্রশাসন বিভিন্ন দপ্তরে পাঠিয়েছেন, যাতে আমি ক্লাস না নিই। সরকার ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে আমি আজকের প্রতীকী ক্লাস উইথড্র করেছি।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন