২২ মার্চ ২০২৬

প্রসেনজিৎকে মনে নিয়েছেন জয়া আহসান

বাংলাধারা বিনোদন » 

জয়া আহসান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুটি একটিমাত্র সিনেমায় অভিনয় করেছেন। সেই অভিজ্ঞতাকে ‘অসাধারণ’ বললেন ঢাকা-কলকাতার জনপ্রিয় নায়িকা। প্রসেনজিতের জন্মদিনেই সেই কথা জানালেন।

অতনু ঘোষের ‘রবিবার’ ছবিতে অভিনয় করেছিলেন তারা। ছবিটি মুক্তি পায় গত বছরের শেষ দিকে। সোশ্যাল মিডিয়া পোস্টে বুধবার সেই প্রসঙ্গ টেনে আনেন জয়া।

প্রসেনজিতের জন্মদিনে লেখেন, “বুম্বাদা, তোমার সঙ্গে কাজ করেছি কত পরে। একটিই মাত্র ছবিতে। কিন্তু কী অসাধারণ এক অভিজ্ঞতা তোমার সঙ্গে ‘রবিবার’ ছবিতে! পরিচয় হয়েছে এরও অনেক আগে। দেখেছি, এত বিরাট তারকাখ্যাতি ভেতরের মানুষটাকে মোটেই টলিয়ে দিতে পারেনি। কিন্তু শিল্পী হিসেবে তোমাকে মনে নিয়েছি বহু বহু আগে। চরিত্রের জন্য অতল খিদে আর খুনে একাগ্রতা এখনো তোমাকে শিল্পী হিসেবে কেমন সচকিত করে রাখে, এখনো অবাক বিস্ময়ে সেটা দেখি।”

আরও বলেন, “একটা সময় প্রায় তুমিই হয়ে উঠলে ইন্ডাস্ট্রি, তবু শিল্পী হিসেবে স্বস্তিকর পুরোনো ছকে আটকে থাকতে চাওনি কখনোই। জন্মদিনে অনেক ভালোবাসা, বুম্বাদা।”

এ দিকে সম্প্রতি কলকাতার সংগীতকার তথা জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেপরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর একটি ছবিতে জয়া আহসানের যুক্ত হওয়ার খবর পাওয়া গেছে।

ছবিটির নাম ‘অসতো মা সদগময়’। ইন্দ্রদীপের ভাবনাতেই করোনা পরিস্থিতি ফ্রেমে তুলে ধরবেন জয়া ও প্রসেনজিৎ।

মানবজীবন কীভাবে করোনা আবহের কঠিন সময়ের সঙ্গে যুঝে চলেছে, সেই গল্পই ইন্দ্রদীপের হাত ধরে ফুটে উঠবে পর্দায়। জয়া-প্রসেনজিতের সঙ্গে আরও অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ ও অরুণ মুখোপাধ্যায়।

বাংলাধারা/এফএস/ইরা 

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ