১৭ মার্চ ২০২৬

প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল শিশু সন্তানের, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আহত দম্পতি

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আবিদ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মো. আজাদ (৪২) ও লাকি আক্তার (২৫) নামে দুইজন স্বামী-স্ত্রী গুরুতর আহত হন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের বুড়িপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের বুড়িপুকুর পাড় এলাকায় বাবা-মার সাথে শিশু আবিদ রাস্তা পাড় হওয়ার সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-৩৯-১০৭৩) ধাক্কা দিলে ঘটনাস্থলে তারা গুরুতর হন। উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. আমরীন শিশু আবিদকে মৃত বলে ঘোষণা করেন। আহত পিতামাতার আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চমেক প্রেরণ করেন। দুর্ঘটনা কবলিত গাড়িটি স্থানীয়রা আটক করে থানা পুলিশকে হস্তান্তর করে।

আরও পড়ুন