ফটিকছড়ি প্রতিনিধি »
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউনিয়নের পশ্চিম চাঁনপুর এলাকায় প্রেমিককে বেঁধে রেখে ৮ জন মিলে গণধর্ষণ করেছে এক (প্রেমিকা) কিশোরীকে।
গত শনিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে মধ্যরাত আড়াইটার দিকে উক্ত এলাকার একটি বাগানে এই ঘটনা ঘটে। ভূজপুর থানা পুলিশ ধর্ষিত মেয়েটিকে উদ্ধার করে। এ ব্যাপারে ভিকটিম বাদী হয়ে ভূজপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা নং – ০৮ তারিখ ০৮/১১/২০২০ ইংরেজি।
পরে ঘটনার সাথে জড়িত ৫ আসামীকে আটক করে ভূজপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ নাজিম (২২), মোঃ আবুল মনসুর ৩৫), মোঃ সালাউদ্দিন (৩৮), মোঃ ইয়াছিন (২৩), মোঃ পারভেজ (২৫)
জানা যায়, অক্সিজেন থেকে প্রেমিক নাজিম তার প্রেমিকা কে তাদের গ্রামের বাড়ী ফটিকছড়িতে নিয়ে যাওয়ার সময় প্রতিমধ্যে ৮ জন তার গতিরোধ করে। তাকে (প্রেমিক)কে বেঁধে ফেলে তার প্রেমিকাকে গণধর্ষণ করে।
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আব্দুল্লাহ আল মাসুম বলেন, ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য চমেকে পাঠানো হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর












