১৮ মার্চ ২০২৬

প্রেমিকের সঙ্গে ঝগড়া করে কিশোরীর ‘আত্মহত্যা’

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম বন্দর থানাধীন দক্ষিণ মধ্য হালিশহরে প্রেমিকের সঙ্গে নিজের ভাইয়ের ঝগড়ার জের ধরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক কিশোরী। উক্ত কিশোরীর নাম সুমি আক্তার (১৪)।

বুধবার (২৭ মে) রাত ৩টায় এই ঘটনা ঘটে। সুমি আক্তার বন্দর থানা এলাকার ৩৮ নম্বর ওয়ার্ডের আজাদ কলোনির মো. আলীর মেয়ে।

কিশোরীর মামা মো. খলিল বলেন ,আরিফ নামে এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। গত কয়েকদিন ধরে নানা বিষয়ে কিশোরীর ভাইয়ের সঙ্গে আরিফের কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় পরিবারের অজান্তে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে বলে কিশোরীর ভাইকে খবর দেন আরিফ। খবর পেয়ে পরিবারের সদস্য ও থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।

চমেক হাসপাতালের এএসআই শীলব্রত বড়ুয়া জানান, নিজের বাসায় আত্মহত্যা করা এক কিশোরীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন