বাংলাধারা ডেস্ক »
কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গাকে আটক করেছ র্যাব-১৫।
মঙ্গলবার (১০ আগস্ট) রাত ১ টা ১৫ মিনিটে থাইংখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি- ব্লকের সাব ব্লক ডি-২ এর ফাতেমা খাতুনের বসতঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রোহিঙ্গা শরনার্থী নুর মোহাম্মদের স্ত্রী ফাতেমা খাতুন (৩৪) এবং আবু সিদ্দিকের পুত্র জানে আলম (৫৫)।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরে সীমান্ত থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে বেচা-কেনা করত। উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তারকৃত রোহিঙ্গা ইয়াবা কারবারীদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই












