বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক কিশোরকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের কারবালা টিলা থেকে সাব্বির উদ্দিন ইকন (১৭) নামের কিশোরটি গলাকাটা মরদেহটি উদ্ধার করে পুলিশ। ইকন বিবিরহাট ধুরং এলাকার মো. সাহাব উদ্দিনের ছেলে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় ফটিকছড়ি বিবিরহাট আলি আকবর রোড থেকে ফেরার পথে ছেলেটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে আজ সকালে তার বাবা থানায় অভিযোগ করেন।
তিনি বলেন, শুক্রবার দুপুরে জুমার নামাজের পর পাইন্দং ইউনিয়নের কারবালা টিলায় ইকনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর












