৭ মার্চ ২০২৬

ফটিকছড়িতে খালে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে ধুরুং খালে গোসল কর‍তে নেমে সাইমন (৭) নামে এক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ হন। নিখোঁজের ৪ঘন্টা পর বেলা সাড়ে ৩টার দিকে যেখানে ছেলেটি ডুবে যায় সেখান থেকে মরদেহ উদ্ধার করেছে ডুবুরি টিম।

এর আগে শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ধুরুং খালে এ ঘটনা ঘটেছে।

নিখোঁজ ওই শিশু একই এলাকার মো: আইয়ুবের ২য় ছেলে সন্তান।

নিখোঁজ ও শিশুটির বড় ভাই সাইমন বলেন- আমার ভাই গোসল করছিল। এসময় দেখেছি আমার ভাই ডুবে যাচ্ছে। আমাকে হাত দেখালে আমি হাত ধরে রাখার চেষ্টা করেছি। পানির স্রোতে আর ধরে রাখতে পারিনি। পরে ভাই ডুবে যায়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ