৫ এপ্রিল ২০২৬

ফটিকছড়িতে তালাবদ্ধ ঘর থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার,অচেতন আরেকজন হাসপাতালে

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো এলাকায় তালাবদ্ধ একটি ঘর থেকে রাশেদুল আনোয়ার নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই স্থান থেকে আরমান (২৬) নামে আরেক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। রবিবার (৫ এপ্রিল) হেঁয়াকো এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রাশেদুল আনোয়ার দাঁতমারা ইউনিয়নের মুহাম্মদপুর এলাকার বাসিন্দা ও হেঁয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

জান গেছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে একটি তালাবদ্ধ ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। অচেতন অবস্থায় উদ্ধার হওয়া যুবকের শারীরিক অবস্থার ওপর নির্ভর করে ঘটনার বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বিষক্রিয়ার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন