১৪ মার্চ ২০২৬

ফটিকছড়িতে নিখোঁজ ইউপি সদস্যের লাশ উদ্ধার

বাংলাধারা প্রতিবেদন »

ফটিকছড়ি উপজেলায় নিখোঁজের দুইদিন পর সামশুল আলম (৭০) নামের সাবেক এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

আজ রবিবার (১৪ জুলাই) দুপুরে লেলাং মাহালিয়া টিলা সংলগ্ন শেয়ার বিল থেকে সামশুল আলমের লাশ উদ্ধার করা হয়। তিনি লেলাং মাহালিয়া টিলার ইছাপুর বাড়ীর বাসিন্দা।

সামশুল আলমের দৌহিত্র সাগর হোসেন জানান, চলাফেরা করার সময় দাদা নিয়মিত লাঠি ব্যবহার করলেও সেটিও নিয়ে যাননি। আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজে পাওয়া যায়নি। সকালে আমাদের উঠানে দাদার পরনের কাপড়গুলো কে বা কারা রেখে চলে যায়।

এ বিষয়ে স্থানীয় লেলাং ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ রফিক জানান, শুক্রবার (১২ জুলাই) রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন সাবেক ইউপি সদস্য শামসুল আলম। প্রতিদিনের মতো রাত ৯টায় ঘুমাতে গেলেও সকালে উঠে পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাননি। আজ দুপুরে পাশ্ববর্তী শেয়ার বিলে তার লাশ পাওয়া যায়।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ