১৯ মার্চ ২০২৬

ফটিকছড়িতে সংঘর্ষে আহত ৬

ফটিকছড়ি প্রতিনিধি »

ফটিকছড়িতে একটি মাদ্রাসার সভা ও বিরোধপূর্ণ জায়গাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন ৬ জন।

সোমবার (০৪জানুয়ারি) পশ্চিম নানুপুর দারুচ্ছালাম ঈদগাহ মাদ্রসায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মুহাম্মদ নুরুউদ্দিন, মজিবুল হক, জুবায়ের, এমদাদ, বাহাদুর আলমসহ ৫ জন।

জানা যায়, নানুপুর দারুচ্ছালাম মাদ্রাসার সভা ও খাস জায়গা দখলকে কেন্দ্র করে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং যুবলীগ নেতা হাসান গ্রুপের সাথে সংর্ষের ঘটনা ঘটে। এতে আহতদেরকে এলাকাবাসীর উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে  তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আব্দুল্লাহ আল মাসুম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সায়েদুল আরেফিন,উপজেলা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আবু তৈয়ব,ফটিকছড়ির থানার অফিসার্স ইনচার্জ রবিউল ইসলাম  দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে,মাদ্রাসা নির্মাণ ও আমাদের মাদ্রাসার সভার ডেকোরেশন করাকে কেন্দ্র করে স্থাণীয় যুবলীগ নেতা চাঁদা দাবী করে। আমরা চাঁদা দিতে অস্বীকার করলে হামলা চালায়। সন্ত্রাসীদের গুলিতে আমাদের ৫/৬ জন আহত হয়েছে।

যুবলীগ নেতা হাসান চাঁদা দাবী অস্বীকার করে বলেন,মাদ্রাসার নামে একটি পক্ষ সরকারী খাস জায়গা দখল করছে। আমরা বাঁধা দিতে গেলে আমাদের উপর হামলা চালায়।

এ ব্যাপারে ফটিকছড়ির থানার অফিসার্স ইনচার্জ রবিউল ইসলাম বলেন, মাদ্রাসার সভা ও একটি জায়াগাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনো কোন মামলা করা হয়নি।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন