১৮ মার্চ ২০২৬

ফটিকছড়িতে ইউনিয়ন ভিত্তিক টিকাদান কার্যক্রমের উদ্বোধন

ফটিকছড়ি প্রতিনিধি »

চট্টগ্রামের ফটিকছড়িতে ইউনিয়ন ভিত্তিক কোভিড-১৯ টিকা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রথম ধাপে প্রতিটি ইউনিয়নে ৬০০ টি করে টিকা প্রদান করা হয়।

শনিবার (৭ আগষ্ট) উপজেলার নানুপুর ইউনিয়নের আজাদি বাজার টিএনটি ক্লাবে টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাবিল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি এমপি, উপজেলা নির্বাহি কর্মকর্তা মহিনুল হাসান, উপজেলা চেয়ারম্যান হুসাইন মোঃ আবু তৈয়ব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, নানুপুর ইউপি চেয়ারম্যান শফিউল আজম ও ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ রবিউল ইসলাম।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন