২৭ মার্চ ২০২৬

ফটিকছড়িতে একদিনে সর্বোচ্চ ৭৮ জন করোনা রোগী শনাক্ত

ফটিকছড়ি প্রতিনিধি  »

চট্টগ্রাম সিভিল সার্জনের রিপোর্ট অনুযায়ী ফটিকছড়িতে গত ২৪ ঘন্টায় অতীতের সকল রেকর্ড ভেঙে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৭৮ জন।এর আগে ২৩ জুলাই ৬৩ জন ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছিল।যা গত কাল পর্যন্ত ছিল একদিনে সর্বোচ্চ।এ নিয়ে গত এক সপ্তাহে উপজেলায় করোনায় সংক্রমিত হয়েছেন ২২৮ জন।

চট্টগ্রামেও নতুন ১৩১৫ জন নতুন রোগী শনাক্ত হয় গত ২৪ ঘন্টায়। মারা গেছেন আরও ১৭ জন ব্যক্তি।

একদিকে ফটিকছড়িতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে অন্যদিকে মানুষ সচেতন হচ্ছেনা। চলমান লকডাউনকে তামাশা মনে করছে গ্রামাঞ্চলের অনেকে।স্থানীয় ছোট ছোট অনেক বাজার, দোকানপাট, খেলার মাট, সামাজিক অনুষ্ঠান, বিভিন্ন সামাজিক মিটিং /উঠান বৈঠক চলছে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে।এসময় বিভিন্ন অজুহাতে মাস্ক পরিধান করছেনা,হেন্ট সেনিটাইজারসহ সুরক্ষা সামগ্রী ব্যবহার করছেনা।

গতকাল(২৮ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসানের নেতৃত্ব ফটিকছড়ি সদর বিবিরহাট বাজার ও নারায়ণহাট বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় তিনি মোবাইল কোর্টের মাধ্যমে ০৯টি মামলায় ৭৬০০ টাকা জরিমানা আদায় করেছেন।তিনি সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলে অনুরোধ করেছেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন