ফটিকছড়ি প্রতিনিধি »
ফটিকছড়িতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ফটিকছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ড দক্ষিণ রাঙ্গামাটিয়া গ্রামের চৌমুহনী বাজারের পশ্চিমে রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে ফটিকছড়ি থানা পুলিশ। এখনো লাশের নাম, পরিচয় জানা যায়নি।
আজ ভোরে পথচারীরা লাশটি পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার বাংলাধারাকে বলেন, লোকটির গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। তবে লোকটির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। কেউ মেরে লাশটিকে ঝুলিয়ে রেখেছে বলে পুলিশ ধারণা করছে। ময়নাতদন্তের জন্য লাশটিকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাধারা/এফএস/এআর












