ফটিকছড়ি প্রতিনিধি »
ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর এলাকায় তানজিদা নাসরিন লিমা (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ মে) সকালে সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাঁচ পুকুরিয়া কাজির খিল গ্রামের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সানজিদা সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম সুন্দরপুর এলাকার হোসেন সারাং বাড়ির প্রবাসী মুহাম্মদ হাবীবের স্ত্রী। তিনি হাটহাজারী ফরহাদাবাদের পূর্ব মন্দাকিনীর শফিউল আলম বাবুলের মেয়ে বলে জানা যায়।
নিহিতের ভাই মুরাদ জানান, সাত বছর আগে হাবীবুর রহমানের সাথে ইসলামী শরিয়া মোতাবেক আমার বোনের বিবাহ হয়। তার বর্তমানে এক মেয়ে সন্তান রয়েছে। আজ সোমবার সকাল ৯টার সময় বোনের ভাসুর আমাকে ফোন করে জানান— আপনার বোন অনেক অসুস্থ্য দ্রুত আমাদের বাডড়িতে আসেন। তাৎক্ষণিক আমি এবং আমার বাবা বোনের শ্বশুর বাড়ি ফটিকছড়ি থানা সুন্দরপুর কাজিরছিল গিয়ে দেখি, আমার বোন তার শয়ন কক্ষের সামনের রুমে নিজিং ফ্যানের সাথে রশি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায়। এটি আত্মহত্যা না, আমার বোনকে হত্যা করা হয়েছে। কারণ নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রসাশনের কাছে আবেদন জানাচ্ছি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ বলেন, সকালে পুলিশ ঘটনাস্থল পৌঁছে বেড রুম থেকে সানজিদা নাছরিন লিমা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে হত্যা নাকি আত্মহত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।












