ফটিকছড়ি প্রতিনিধি »
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাতে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে গৃহ ও ভূমিহীনদের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মুমিনুর রহমানের নেতৃত্ব একটি টিম।
শনিবার (১০ জুলাই) বিকালে উপজেলার পাইন্দং ইউনিয়ন এলাকার ১৮৮ টি ও ফটিকছড়ি পৌরসভার ৮০টি নবনির্মিত ঘরসমূহ পরিদর্শন করেন জেলা প্রশাসক মুমিনুর রহমান।
এসময় ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদুল আরেফিন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এড. সালামত উল্লাহ চৌধুরী শাহীন, পৌরমেয়র ইসমাঈল হোসেন, নবাগত ইউএনও মহিনুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ, পাইন্দং ইউপি চেয়ারম্যান এ কে এম সরোয়ার হোসেন স্বপন, রশিদ উদ্দীন চৌধুরী কাতেব, হারুন অর রশীদ ইমন,
ইউপি সদস্য সালাউদ্দীন সরোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক সুবিধাভোগী পরিবারের মাঝে মানবিক সহয়তা ও বৃক্ষরোপণের জন্য পাঁচটি করে বৃক্ষ প্রদান করেন।
জেলা প্রশাসক মুমিনুর রহমান সাংবাদিকদের জানান, একটি ভাল কাজ যখন হয়, ষড়যন্ত্রকারীরা তখন থেমে নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বিরোধী দলীয় ক্ষতিপয় রাজনৈতিক ও সরকার বিরোধী ষড়যন্ত্রকারীদের কথা ব্যাতিত সমস্ত বিশ্ব বাংলাদেশের অভুতপুর্ব উন্নয়নে ভূয়সি প্রশংসা করছেন। লক্ষ লক্ষ গৃহহীনদের মাননীয় প্রধানমন্ত্রী এক বছরের মধ্যে এত চমৎকার ঘর উপহার দিয়ে পুনর্বাসন করেছেন এতে করে অনেকে ঈর্ষান্বিত হয়েছে।
এসময় তিনি গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করে স্থান নির্বাচন, উপকারভোগী নির্বাচন এবং কাজের গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এই কাজের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধিগণকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
বাংলাধারা/এফএস/এআই












