১৩ মার্চ ২০২৬

ফটিকছড়িতে দুই কেজি গাঁজাসহ ‍যুবলীগ নেতা গ্রেফতার

ফটিকছড়ি প্রতিনিধি »

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কবির রায়হানকে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

২১ মার্চ, রোববার তাকে মাদক আইন মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গতকাল ২০ মার্চ, শনিবার রাত ২টার সময় ইউনিয়নের ইসলামপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রায়হান কবির ওই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।

দাতঁমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আতাউল হক চৌধুরী জানান, আজ রোববার তাকে মাদক আইন মামলায় আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ইতোপূর্বে তক্ষক পাচারেরও মামলা রয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ