ফটিকছড়ি প্রতিনিধি »
চট্টগ্রামের ফটিকছড়িতে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সংবাদ কর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় ফটিকছড়ি সদর বিবিরহাটস্থ অস্থায়ী কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
ফটিকছড়ি সংবাদের সম্পাদক আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এনামুল হক, কামাল পারভেজ অভি, মোঃ জিপন উদ্দিন, মোস্তফা কামরুল, সালাউদ্দীন জিকু, এইচ এম সাইফুদ্দীন, ওমর ফারুল আজাদ, আখতারুজ্জামান রুবেল, সাইফুল ইসলাম, আলাউদ্দিন আজাদ মুন্না, ইউসুফ আরফাত প্রমুখ।
সভায় সাংবাদিকদের ঐক্য, নিরাপত্তা, পেশাগত দক্ষতা অর্জন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়াও সভায় সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে নতুন একটি সংগঠন প্রতিষ্ঠার সিন্ধান্ত গৃহীত হয়।
বাংলাধারা/এফএস/এআই












