ফটিকছড়ি প্রতিনিধি»
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পৌরসভা থেকে এক নারীর ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে ফটিকছড়ি পৌরসভা ৫ নং ওয়ার্ড সংলগ্ন লালমাঝিপাড়া হাফেজ ইউছুপের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম লাকি আক্তার (৪৫)। তিনি ওই এলাকার জানে আলম প্রকাশ গুন্নুর স্ত্রী।
জানা যায়, সকালে নিহতের ছোট ছেলে ঘরের বাহিরে একটি কক্ষে তার মাকে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় ছেলেটিরর চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।
ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সোহেল কুদ্দুস বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মহিলার মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।












