১৩ মার্চ ২০২৬

ফটিকছড়িতে পানিতে ডুবে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি»

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে পানিতে ডুবে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদচকিয়া পূর্ব বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্বার্থক বড়ুয়া হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি সুমন বড়ুয়ার ছেলে। এবং চিন্ময় বড়ুয়া শুভ্র তিন টহরি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রূপেশ বড়ুয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য গৌতম বড়ুয়া বলেন, ‘সকালে পরিবারের অগোচরে খেলতে গিয়ে শিশু দুইটি ঘরের পেছনের পুকুরে পড়ে যায়। সকাল ১০টা নাগাদ সুমন বড়ুয়ার স্ত্রী ঘরের জানালা দিয়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। পরে স্থানীয়রা শিশু দুইটিকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

এদিকে ফুটফুটে এই শিশু দুইটির মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মুহুর্তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ