ফটিকছড়ি প্রতিনিধি »
চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাফওয়ান নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ফটিকছড়ি পৌর এলাকার দক্ষিণ রাঙ্গামাটিয়ার রাজু সুলতান বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সাফওয়ান ওই এলাকার ব্যবসায়ী মো. হাবিবুল ইসলামের ছোট ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজিম উদ্দিন ছিদ্দিক।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সাফওয়ান ঘটনার আগে ঘরের মধ্যেই খেলা করছিল। মা বাবার চোখ পাখি দিয়ে কিছুক্ষণের মধ্যে নিখোঁজ হলে দেখতে না পেয়ে খুঁজাখুঁজির এক পর্যায়ে পেছনে পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখে। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।












