ফটিকছড়ি প্রতিনিধি >>>
করোনা সংক্রমণ ঠেকাতে দ্বিতীয় দফা লকডাউন শতভাগ নিশ্চিত করতে ফটিকছড়িতে মোবাইল কোর্ট পরিচালক করা হয়েছে।
রবিবার (১৮ এপ্রিল) বিকেলে ফটিকছড়ি বিবিরহাট বাজার ও বাসস্ট্যান্ডে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা হয়।
এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় কিছু সংখ্যক মোটরবাইক, গণপরিবহণ ও দোকানিকে ১৩ টি মালমলায় ৩,৭০০ (তিন হাজার সাত শত) টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনায় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জিসান বিন মাজেদ, ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম, এস.আই জিয়াসহ সঙ্গীয় ফোর্স।
উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন অনুরোধ জানিয়ে বলেন, ‘দিনে দিনে বাড়ছে করোনায় মৃত্যু সংখ্যা। অনুরোধ করছি দয়া করে সকলে মাস্ক পরিধান করুন। আমরা আপনারা সবাই মিলে কষ্ট করছি শুধুমাত্র আপনাদের সুস্থতা রক্ষার জন্য। দয়া করে সরকারি নির্দেশনা পালন করে আমাদের সহযোগিতা করুন। মাস্ক পরিধান করুন, সুস্থ থাকুন।’
বাংলাধারা/এফএস/এআই












