ফটিকছড়ি প্রতিনিধি »
নতুন বছরকে সামনে রেখে কর্ম পরিকল্পনার মাধ্যমে অগ্রযাত্রা শুরু করতে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের এক সুধী সমাবেশের আয়োজন করে ফটিকছড়ির সুন্দরপুরের ঐহিত্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হরিণাদিঘী ইসলামিয়া দাখিল মাদরাসা।
শনিবার (৪ ডিসেম্বর) সকাল আটটার দিকে মাদ্রাসার মাঠে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারের প্রাক্তন উপসচিব ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব গোলাম হোসেনের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন হাইদ চকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবিএম গোলাম নূর এবং বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক এনএম রহমত উল্লাহ, আক্তারিয়া মাত্রাসার সুপার মাওলানা আবুল হাশেম, হরিণাদিঘী মাদ্রাসার সুপার মাওলানা শামসুদ্দীন।
মাস্টার সৈয়দ হাসান উদ্দিনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন হাইদ চকিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জসিম উদ্দিন, ডাক্তার মাহবুব আলম, সাংবাদিক আহমদ আলী চৌধুরী, আওয়ামীলীগ নেতা মইন উদ্দিন, মুজিবুল হক মেম্বার, জাকির হোসেন সওদাগর, ব্যবসায়ী সাইফুল আলম, জাহাঙ্গীর আলম, সাংবাদিক সীরাত মঞ্জুর, মাও শওকত আলী, সেলিম উদ্দিনসহ মাদ্রসার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম গোলাম নূর বলেন, ‘সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে, নীতি-নৈতিকতায় নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে মাদ্রাসার শিক্ষার বিকল্প নেই।’
অত্র প্রতিষ্ঠানের সভাপতি গোলাম হোসেন বলেন, ‘মাদ্রাসা শিক্ষাকে ছোট করে দেখা যাবে না। স্কুলে যা শিখানো হয়,তা এখন মাদ্রাসাতেও শিখানো হয়। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল দেখলে বুঝতে পারবেন, মাদ্রাসার ছাত্ররা পরীক্ষা গুলোতে প্রথম হয়।’












