ফটিকছড়ি প্রতিনিধি »
ফটিকছড়ির উপজেলার সুয়াবিল ইউনিয়নে রতন শা (২২) নামের এক হিন্দু যুবক ১০-১২ জনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। এতে এক জনের হাতের কব্জি সম্পূর্ণ ছিন্ন হয়ে গেছে।
বুধবার (২ডিসেম্বর) সকাল ১০টার দিকে সুয়াবিল বৈদ্দ্যেরহাট সংলগ্ন শাহ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে সুয়াবিল ইউপি চেয়ারম্যান জানান, এতে অনেকজন হতাহত হয়েছে, আনুমানিক ১২ জনের উপর হবে। রতন নামের ছেলেটি নেশাগ্রস্ত ছিল বলে শুনেছি, দুুই-তিন বছর আগে তার মাথায় (মানসিক) সমস্যা ছিল।
এই ঘটনায় আসামি নিজেও আহত হয়েছে। পুলিশ আসামিসহ আহত অন্যদের মেডিকেল নিয়ে গেছে।
বাংলাধারা/এফএস/এআর












