১৮ মার্চ ২০২৬

ফটিকছড়ির ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে সাবেক চেয়ারম্যানের মনোনয়ন জমা

ফটিকছড়িতে প্রতিনিধি»

আসন্ন ১১ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনে ফটিকছড়ি উপজেলার ১০নং সুন্দরপুর ইউনিয়ন হতে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন সাবেক চেয়ারম্যান মো. শহিদুল আজম।

রোববার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে সাবেক চেয়ারম্যান শহিদুল আজমের পক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সুন্দরপুর ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা রাজিব আচার্য্য বরাবর এই মনোনয়ন পত্র জমা দেন তার একটি প্রতিনিধিদল।

এসময় উপস্থিত ছিলেন মাহবুবুল আলম, ডা.কাউছারুল ইসলাম চৌধুরী, আবছার কোম্পানি, ব্যবসায়ী জিয়াউল করিম  প্রমূখ।

সাবেক চেয়ারম্যান শহিদুল আজম মুঠোফোনে বলেন, ‘আমি জনগণের মনোনীত প্রার্থী হিসেবে এবার নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। তাই আমার প্রতিনিধিদল সুন্দরপুর রিটার্নিং অফিসার বরাবর নির্বাচনী ফরম জমা দেন। জনগণের স্বতঃপূর্ত অংশগ্রহণে সুষ্টু নির্বাচন অনুষ্ঠিত হলে বিপুল ভোটে জয়ী হবো ইনশা আল্লাহ।’

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন