ফটিকছড়ি প্রতিনিধি»
আসন্ন দ্বিতীয় ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফটিকছড়ি উপজেলার ১০ নম্বর সুন্দরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনিত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শাহনেওয়াজ।
রোববার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে রিটার্নিং কর্মকর্তা রাজিব আচার্য্য কাছে নৌকা প্রতীকের এই মনোনয়ন ফরম জমা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরী, উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি দিদারুল বশর চৌধুরী দুদু, পৌরমেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, সুন্দরপুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি হারুন সিকদার, সুন্দরপুর ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক জানে আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন, উপেজলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান রুপু, সুন্দরপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল্লাহ্ সাধারণ সম্পাদক আব্দুল মোনাফ, সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদা হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা রাফি,টিটু, যুবলীগ নেতা জাহাঙ্গীর, সালাউদ্দীন, টিটু,হাসেম, প্রমুখ।
বাংলাধারা/এফএস/এফএস












