সীরাত মঞ্জুর, ফটিকছড়ি»
চট্টগ্রামের বৃহৎ উপজেলা ফটিকছড়ির ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৪ জনকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।
বর্তমান ৯ ইউপি চেয়ারম্যানসহ নতুন করে আরও ৫ জনকে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে আওয়ামী লীগের স্থানীয় মনোনয়ন বোর্ডের সভায় এসব মনোনয়ন প্রদান করা হয়।
১৪ ইউনিয়নে আ.লীগ থেকে নৌকা প্রতীকে যারা মনোনয়ন পেলেন,
বাগানবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রুস্তম আলী, দাঁতমারা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জানে আলম, নারায়ণহাট ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হারন অর রশিদ, হারুয়াছড়ি ইউনিয়নে জুলফিকার আলী, পাইন্দং ইউনিয়নে সাবেক চেয়ারম্যান শাহ আলাম সিকদার, কাঞ্চননগর ইউনিয়নে দিদারুল আলম, সুন্দরপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শাহনেওয়াজ, রোসাংগীরি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শোয়েব আল সালেহীন, সমিতিরহাট ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হারুনুর রশিদ ইমন, আব্দুল্লাহপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবদুল হালিম, ধর্মপুর ইউনিয়নে কাজি মাহমুদুল হক, বক্তপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সোলেমান বিকম, লেলাং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে মনোনয়ন বোর্ড এই ১৪ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেন।
আগামী ১১ নভেম্বর এসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাধারা/এফএস/এফএস












