১৮ মার্চ ২০২৬

ফিফা র‍্যাঙ্কিং-এ একধাপ নিচে নামলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক»

র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। র‍্যাঙ্কিং-এ একধাপ নিচে নেমে এসেছে বাংলাদেশ।

চলতি বছরের জুনে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলে লাল-সবুজরা ছিল ১৮৪তম স্থানে। যদিও আগস্টে চার ধাপ নেমে ১৮৮ চলে আসে জেমি ডে’র শিষ্যরা। নতুন প্রকাশিত র‍্যাঙ্কিং-এ ১৮৯তম স্থানে নেমে এসেছে জামাল ভুঁইয়া নেতৃত্বাধীন দলটি।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ২১০টি সদস্য দেশের র‍্যাঙ্কিং প্রকাশ করে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ফিফার প্রকাশিত র‍্যাঙ্কিং-এ তলানি থেকে ২১তম দল বাংলাদেশ। মোট পয়েন্ট ৯০৬.৮৪। আগের পয়েন্ট ছিল ৯০৯.১১ পয়েন্ট। ২.২৭ পয়েন্ট কমেছে তপু-বিশ্বনাথদের।

কয়েকদিন আগেই কিরগিজস্তানে ত্রিদেশীয় আরেকটি সিরিজে মাঠে নামে জামালরা। ফিলিস্তিন ও কিরগিজদের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলে হারতে হয়। ফলে নিচে নামতে হলো বেঙ্গল টাইগারদের।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন