১৩ মার্চ ২০২৬

ফিরেছেন সেই সানি লিওন

বিনোদন ডেস্ক »
 

বলিউড তারকা সানি লিওন প্রায় ছয় মাস পর মুম্বাইতে ফিরলেন। শুক্রবার ইন্সটাগ্রামে ছবি আপলোড দিয়ে নিজের দেশে ফিরে আসার কথার জানান এই অভিনেত্রী।

ছবি শেয়ার করে সেখানে সানি লিখেছেন, পরিবারকে ছেড়ে আসতে খুব মন খারাপ লাগছে। তবে, এখন কাজের সময়।

লস অ্যাঞ্জেলসকে বিদায় জানানোর আগে ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী বেশ কয়েকটি ছবি তুলে তা আপলোড দেন। তার একটিতে লিখেন, মুম্বাইতে ফেরার অপেক্ষা এবার শেষ হোক। নতুন রোমাঞ্চ-এর আশায় ফিরছি।

অবশেষে দীর্ঘ লকডাউনের পর আবারও নতুন কোন কাজে দেখতে পাওয়া যাবে সানিকে।

বাংলাধারা/এফএস/ইরা 

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ