বাংলাধারা ডেস্ক »
রাজধানীর তেজগাঁওয়ে গুলশান লিংক রোডের ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়েছে র্যাব।
বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চালানো এ অভিযানে মাদক বিক্রির টাকা ও বিভিন্ন মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত সোমবারও একই ক্লাবে অভিযান চালিয়েছিল পুলিশ। তখন পুলিশ জানায়, অভিযানে অবৈধ কিছু পাওয়া যায়নি।
গত ১৮ সেপ্টেম্বর দুপুরে ফকিরাপুলের ইয়াংমেন্স ক্লাবে অবৈধ ক্যাসিনোতে চালানো অভিযানের মধ্য দিয়ে ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান শুরু করে র্যাব। সেখান থেকে দুই নারীসহ ১৪২ জনকে গ্রেফতার করা হয়।
ওইদিনই গুলশানের বাসা থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইয়াংমেন্স ক্লাবের সভাপতি খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে অবৈধ অস্ত্র, গুলি, মাদকও জব্দ করা হয়। পরে আরও কয়েকটি ক্লাবে অভিযান চলে; যা এখনও চলমান।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












