বাংলাধারা প্রতিবেদন »
বিশিষ্ট লেখক ও রাজনীতিবীদ জিয়া খন্দকার এর স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ মার্চ) বিকাল সাড়ে তিন টায় সোনার হরিণ পরিবারের উদ্যোগে শহীদ শহীদুল্লাহ সড়কের মিল্লাত গার্ডেন হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কবি ইকবাল চৌধুরী এবং পরিচালনা করেন বাবু রাজিব খগেশ দত্ত।
উক্ত সভায় বক্তব্য রাখেন, মরহুমের সাবেক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা সানাউল্লাহ খন্দকার, দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, মরহুমের ভাই সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শহীদ খন্দকার, সাইরাস চৌধুরী, কবি জিন্নাহ চৌধুরী, কবি রেজাউল হক হেলাল, এ্যাড সমীর কর, জাসদ জেলা সভাপতি হীরালাল চক্রবর্তী, জাতীয় কবিতা পরিষদ ফেনী জেলা সাধারণ সম্পাদক কবি উত্তম দেবনাথ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহিদ হোসেন বাবলু।
এতে আরও বক্তব্য রাখেন, স্বদেশ পত্র সম্পাদক এন এন জীবন, ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি এম শরীফ ভূইয়া, সপ্তনীল সাহিত্য পত্রিকার প্রধান সম্পাদক মো. সাইফুল ইসলাম, সম্পাদক কবি সাইফ ফরহাদী, নুরুল আলম ভূঁইয়া, সোনার হরিণ পরিবারের মুক্তা মিল্লাত, শাহীন হায়দার।
জিয়া খোন্দকার কে নিবেদিত কবিতা পাঠ করেন আবদুল ওয়াদুদ সহ প্রমুখ। স্মরণ সভা শেষ হয় দোয়া ও মুনাজাতের মধ্যদিয়ে ।
বাংলাধারা/এফএস/এআর












