বাংলাধারা প্রতিবেদন »
ফেনী জেলার সদর থানাধীন মহিপাল এলাকায় অভিযান চালিয়ে বাস হতে ২৮ হাজার ৩৮০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৭।
সোমবার (১১ নভেম্বর) সকাল ৭ টার সময় অভিযানটি পরিচালনা করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্যে ০১ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকা।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে ঢাকাগামী শ্যামলী পরিবহনের ১টি বাসকে তল্লাশীর জন্য থামানোর সংকেত দিলে ড্রাইভার র্যাবের চেকপোস্টের সামনে এসে থেমে যায়। পরবর্তীতে যাত্রী তল্লাশী শুরু করলে বাসের ভিতর থেকে ১জন যাত্রী তার সাথে থাকা একটি ট্র্যাভেলস ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে এবং সাথে থাকা ট্র্যাভেলস ব্যাগের ভিতর থেকে ২৮ হাজার ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
গ্রেফতারকৃতের নাম মোঃ সাইফুল ইসলাম (৩২), তিনি কক্সবাজার জেলার মগনামা গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।
গ্রেফতারকৃত ব্যক্তি, উদ্ধারকৃত ইয়াবা ও আন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এসএস












