২৬ মার্চ ২০২৬

ফেনীর গাঁজা চট্টগ্রামে, র‌্যাবের হাতে কারবারি ধরা

বাংলাধারা প্রতিবেদক »

ফেনী থেকে চট্টগ্রামে পাচারকালে ৫৮ কেজি গাঁজাসহ মো. আব্দুল্লাহ আল মামুন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১২লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরীর বায়েজিদে বোস্তামী থানার আরেফিন রোডে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে এসব গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক আব্দুল্লাহ আল মামুন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার নারায়ণপুর এলাকার মো. দুলালের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বায়েজিদে বোস্তামী থানার আরেফিন রোডে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে এসব গাঁজাসহ তাকে আটক করা হয়। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।

নূরুল আবছার আরও জানান, আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তা ঢাকা, চট্টগ্রাম ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১২লাখ ৭৫ হাজার টাকা। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন