২৭ মার্চ ২০২৬

ফেনী নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি  »

পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ের ভারত সীমান্তবর্তী ফেনীনদীনে ডুবে এক স্কুল ছাত্র মৃত্যুবরণ করেছেন। নিহত ছাত্রের নাম সজীব বাহাদুর ছেত্রী পাভেল(১৩)।

সে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র এবং রামগড় পৌরসভার বল্টুরাম টিলা এলাকার কর্ণ বাহাদুর ছেত্রীর ছেলে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বল্টুরামটিলা এলাকায় সীমান্তবর্তী ফেনীনদীর চরে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানায়, শনিবার দুপুরে বল্টুরামটিলা এলাকায় সীমান্তবর্তী ফেনীনদীর চরে ফুটবল খেলতে যায় ১০-১২ জন সমবয়সী শিশু। খেলা শেষে পাভেল(১৩), শান্ত(১২), অক্ষয়(১৩) ও ইস্রাফিল(১৩)সহ কয়েকজন নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে পাভেল ও শান্ত নদীর জলের গভীর অংশে ডুবে যাওয়ার সময় অক্ষয় এসে এদের বাঁচানোর চেষ্টা করে। এ সময় অপর বন্ধু ইস্রাফিলের সহায়তায় শান্তকে পানি থেকে তুলে আনা গেলেও গভীর জলে ডুবে যায় পাভেল। পরে স্থানীয় লোকজন এসে গভীর জলে ডুবন্ত অবস্থায় পাভেলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এসময় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আব্দুর রহিম পাভেলকে মৃত ঘোষণা করেন।

পাভেলের বন্ধু অক্ষয় জানায়, শান্ত ও পাভেল দুজনই সাঁতার জানে না। তাদেরকে বাঁচাতে এগিয়ে গেলে দুজই তাকে জড়িয়ে ধরে। এতে সে নিজেও ডুবে যাচ্ছিল। এসময় ইস্রাফিল নামে অপর এক বন্ধু এসে তাকে ও শান্তকে জল থেকে টেনে এনে প্রাণ বাঁচালেও গভীর জলে ডুবে যায় পাভেল।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন